ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন সংঘাতের পর কাজে ফিরছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা রণক্ষেত্র মাদারীপুর, ২ ঘণ্টার সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ হেমন্তের সোনালি আবহে সেজেছে প্রকৃতি, অপেক্ষা শীতের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ‘ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে দেবে’

মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত অন্তত ৭

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ অক্টোবর, ২০২৩,  4:50 PM

news image

মেক্সিকোতে একটি গির্জার ছাদ ধসে পড়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও কমপক্ষে ২০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার সময় ওই গির্জায় প্রায় ১০০ জনের মতো মানুষ ছিল। স্থানীয় সময় রবিবার দেশটির তামাউলিপাস প্রদেশের একটি গির্জায় এই ঘটনা ঘটে। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজ গির্জার ছাদ ধসে পড়ে। এতে সাতজন নিহত হয়। এছাড়া ১০জনকে জনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। উপকূলীয় প্রদেশ তামাউলিপাসের পুলিশ জানিয়েছে, ছাদ ধসের সময় গির্জাটিতে প্রায় ১০০ জন লোক ছিল। দুর্ঘটনার সময় সেখানে ব্যাপ্টিজম অনুষ্ঠান চলছিল বলে জানা গেছে। আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং তাদের উদ্ধারে তৎপরতা চলছে। সূত্র: বিবিসি, সিনহুয়া

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম