ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

মূত্র ও নর্দমার পানি থেকে তৈরি হচ্ছে বিয়ার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ জুন, ২০২২,  11:15 AM

news image

সিঙ্গাপুরে পানির অপচয় রোধে নর্দমার পানি পরিশুদ্ধ করে সেটা দিয়েই নিউব্রিউ (NewBrew) নামে বিয়ার তৈরি করছে একটি প্রতিষ্ঠান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরের ওয়াটার এজেন্সি ব্রুয়ার্কজ এই বিয়ার চালু করেছে যা দেশের বিভিন্ন দোকান ও বারগুলোতে পাওয়া যায়। পরিবেশবান্ধব বিয়ার হিসেবে পানীয়টির বেশ প্রচারণাও চালাচ্ছে প্রতিষ্ঠানটি। নিউব্রিউ বিয়ারটি তৈরি করতে জার্মান বার্লি ও নরওয়েজিয়ান ঈস্ট ব্যবহৃত হয়। অন্য সব বিয়ারের মতো এ বিয়ারেরও মূল উপাদান পানি। এ বিয়ারটির ৯৫%-ই পানি। তবে অন্য বিয়ারে ব্যবহৃত পানির সঙ্গে এ বিয়ারের মূল পার্থক্য হলো পানির ধরনে।

এ বিয়ারের মূল পানি হলো নুওয়াটার। মূলত মূত্র ও নর্দমার পানির পরিশোধিত রূপই হচ্ছে নুওয়াটার। তবে এই নুওয়াটার শুধুমাত্র নিরাপদ পানীয় হিসেবে আন্তর্জাতিক মান মেনে চলে না বরং বিয়ার তৈরির জন্য যথেষ্ট পরিচ্ছন্ন হিসেবে পরীক্ষা করে জানা যায়। ব্রুয়ার্কজের কর্মকর্তারা জানান, নুওয়াটার দিয়ে বিয়ার তৈরির আগে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। কয়েক ধরনের ফিল্টারও করা হয়েছে। আর এ “নিউব্রিউ” বিয়ারটি পান উপযোগী এবং নিরাপদ। ব্যতিক্রমী এ বিয়ার পান করা কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলে জানা যায়, তারা বেশ ইতিবাচক এ পানীয় নিয়ে। এমনকি নুওয়াটার দিয়ে তৈরি হওয়া সত্ত্বেও পুনরায় এ বিয়ার পান করতেও তাদের কোনো আপত্তি নেই।-সূত্র : চ্যানেল২৪ডটকম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম