ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

মুশফিক-লিটনের অর্ধশতকে কিছুটা স্বস্তিতে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ মে, ২০২২,  2:36 PM

news image

দুঃসময়ে দলের হাল ধরে স্কোরবোর্ড সচল রেখেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দুই ব্যাটারে জুটির পঞ্চাশ গড়ে শতক ছাড়িয়েছে বাংলাদেশের দলীয় স্কোর। ইতোমধ্যে অর্ধশতক হাঁকিয়েছেন লিটন দাস। ৫১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫১ রানে ব্যাট করছে বাংলাদেশ। লিটন ৭০ রানে ও ৬২ রানে ব্যাট করছেন মুশফিক। এর আগে ঢাকা টেস্টে রীতিমত দুঃস্বপ্নের সূচনা হয়েছে বাংলাদেশের। টস জিতে অধিনায়ক মুমিনুল বলেছিলেন, 'ম্যাচের শুরুর দিকে উইকেট ব্যাটিং বান্ধব থাকবে। পরের দিকে কঠিন হয়ে উঠবে ব্যাটিং।' কিন্তু ব্যাটিংয়ে নেমে সেটির প্রতিফলন করতে পারলেন না বাংলাদেশের ব্যাটাররা। লঙ্কানদের বোলিং তোপে একের পর এক উইকেট হারায় তারা। ২৪ রান তুলতেই বাংলাদেশ হারায় ইনিংসের অর্ধেকটা। জয়, তামিম ও সাকিব খুলতে পারেননি রানের খাতা। বাকিদুজন দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। টস জিতে ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় স্বাগতিকরা। সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয়। পরের ওভারে আশিথা ফার্নান্দোর বলে জয়াবিক্রমার ক্যাচ হয়ে ফেরেন তামিম। টেস্ট ক্রিকেটে এটি তামিমের দশম ডাক। দুজনেই ফিরেছেন শূন্য রানে। অধিনায়ক মুমিনুল প্রতিরোধ গড়ার আভাস দিলেও তিনি ফিরেছেন মাত্র ৯ রানে। এই নিয়ে টানা ৬ ইনিংসে তিনি বিদায় নিলেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। সবশেষ ১৪ ইনিংসের ১১টিতেই তিনি স্পর্শ করতে পারলেন না ১০।  ৮ রান করা নাজমুল হোসেন শান্ত হন বোল্ড, বোলার ছিলেন রাজিথা। এরপর তো সাকিব এলেন আর গেলেন। ১৩ বছরের বেশি সময় পর টেস্টে প্রথম বলে আউট হলেন সাকিব আল হাসান। টেস্ট ক্যারিয়ারের ১১১ ইনিংসে এটি তার পঞ্চম ডাক, দ্বিতীয় গোল্ডেন ডাক।

বাংলাদেশ একাদশ: 

তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাইজুল ইসরাম, মোসাদ্দেক হোসেন, সৈয়দ খালেদ আহমেদ এবং এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ: 

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, প্রবীণ জয়াভিক্রমা, অসিথা ফার্নান্দো এবং কাসুন রাজিথা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম