ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

মুশফিক-মাহমুদুল্লাহর সঙ্গে কথা বলবে বিসিবি

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৫,  10:37 AM

news image

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিবর্ণ ছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন দুই অভিজ্ঞ ব্যাটার। তাই অনেকেই জানিয়েছেন, তাদের ব্যাট-প্যাড তুলে রাখার সময় হয়েছে। বয়সটাও কম হয়নি দু'জনের। ৩৭ বছর বয়সী মুশফিকের বিপরীতে ৩৯ বছর হয়েছে মাহমুদুল্লাহর। তাই তাদের অবসর নিয়ে আলোচনাটা বেশিই হচ্ছে ক্রিকেটাঙ্গনে। বিসিবি তাদের নিয়ে কোনো পরিকল্পনা করেছে কি না, তা জানতে চাওয়া হয়েছিল নাজমুল আবেদীন ফাহিমের কাছে। বোর্ড সভা শেষে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেছেন, ‘অবশ্যই, ওরা অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়। সব খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ করার একটা সময় আসেই। আমার মনে হয়, ওদের সঙ্গে কথা বলব। ওদের চিন্তা কী, সেটা নিয়ে আলাপ হবে।’ মাহমুদুল্লাহ-মুশফিককে কেন্দ্র করে আগামীতে আইসিসির কোনো টুর্নামেন্টর পরিকল্পনা সাজানো হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘খুব কঠিন প্রশ্ন। আমার মনে হয়, তাদের প্রমাণ করতে হবে। তাদের বয়স, ফিটনেস আর পারফরম্যান্সের দিক থেকেই বলি- এটা আমার কল না, নির্বাচকদের। আমার মন্তব্য করা ঠিক না। কিন্তু খেলাটা সহজ হবে না।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম