ঢাকা ২৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি: প্রশাসক আবদুস সালাম লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতি না হয়’ নোয়াখালীতে আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় ঘোষণা: গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস ভয়াল ২৯ এপ্রিল—১৯৯১ একটি তারিখ উপকূলবাসীর অমোচনীয় শোকের নাম অর্থনীতিকে গতিশীল করতে ব্যবসায়ীদের মতামতকে গুরুত্ব দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী বিরোধী দলকে রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম

মুরাদনগরের সেই নারীর ডাক্তারি পরীক্ষা ৫ দিনেও হয়নি

#

নিজস্ব প্রতিনিধি

০১ জুলাই, ২০২৫,  11:06 AM

news image

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার সেই ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা ৫ দিনেও হয়নি। বৃহস্পতিবার রাতে এ ঘটনার পর শুক্রবার মুরাদনগর থানায় মামলা করেন তিনি। পরে পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ভুক্তভোগী মত বদলানোয় তার পরীক্ষা করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান। ভুক্তভোগীর এক আত্মীয় জানান, আটক ফজর আলীকে যেভাবে নির্যাতন করা হয়েছে তাতে তিনি মারা যেতে পারেন বলে ওই নারী ও তার পরিবারকে ভয় দেখানো হয়। এরপর তিনি ডাক্তারি পরীক্ষার সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং এখন মামলা নিয়েও অনীহার কথা বলেন। জানা যায়, নিপীড়নের দৃশ্য ধারণের সঙ্গে জড়িত আরও কয়েকজনকে খুঁজছে পুলিশ। এখন পর্যন্ত এ ঘটনার মূল অভিযুক্ত ফজর আলীসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিপীড়নের পর ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেপ্তারদের মোবাইল ফোন পাঠানো হচ্ছে ফরেনসিক পরীক্ষায়। তবে প্রথমে কার আইডি থেকে এটি ছড়ানো হয়েছে সেটি সুস্পষ্টভাবে চিহ্নিত করা যায়নি। যদিও আইন ও সালিশ কেন্দ্রের (আসক) প্রতিনিধি অ্যাডভোকেট শিল্পী সাহা বলছেন, ধর্ষণের মামলার ক্ষেত্রে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার বিষয়টির গুরুত্ব বুঝিয়ে ঘটনার পরদিনই পরীক্ষা করানোর দরকার ছিল। এখন দেরিতে হলেও ওই নারীর ডাক্তারি পরীক্ষাসহ তার বস্ত্রের ডিএনএ নমুনা দেওয়া জরুরি। না হলে মামলার ক্ষেত্রে বড় ধরনের ক্রটি থেকে যাবে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. শারমীন সুলতানা বলেন, আইনেই বলা আছে ভিকটিম নারী যদি ডাক্তারি পরীক্ষা করাতে না চান তাহলে তা করা যাবে না। এখানে জোর করে ডাক্তারি পরীক্ষা আইনের বিধানে নেই। এ বিষয়ে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, ওই নারীর ডাক্তারি পরীক্ষা করাতে চেষ্টা করেছি। তবে তিনি রাজি না হওয়ায় তা সম্ভব হয়নি। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান বলেন, ওই নারীকে ট্রমা কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরত আনতে সবার সহযোগিতা জরুরি। নির্যাতন ও ভিডিও ছড়িয়ে দেওয়ার সঙ্গে যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সঙ্গে আমরা কথা বলছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম