ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরির নামে মামলা

#

নিজস্ব প্রতিনিধি

১১ সেপ্টেম্বর, ২০২৫,  1:53 PM

news image

আলোচিত-সমালোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরির নামে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইনবিষয়ক সম্পাদক ফরিদুল ভূঁইয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরিসহ এ মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি আরও ৫০-৬০ জন। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় দৌলতবাড়ি দরবার শরীফের পীর ও জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশের চেয়ারম্যান শাহ সূফী সৈয়দ নাঈম উদ্দিন আহমেদকে প্রধান আসামি এবং ফয়েজিয়া দরবার শরীফের পীর ও আলোচিত বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরিকে ৪ নম্বর আসামি করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বিজয়নগর থানাধীন ডাকবাংলো মোড়ে ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে জসনে জুলুস চলাকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ, মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, ওই বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এ মামলায় ১০ সেপ্টেম্বর (বুধবার) ভোরে পুলিশ উপজেলার শ্রীপুর গ্রামের মো. জাকির হোসেন জাক্কু (৫৫) ও ইছাপুর গ্রামের মো. হুমায়ুন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।  বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, হেফাজতের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম