ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

মুখোমুখি সংঘর্ষে খাদে ছিটকে পড়ল বাস-ট্রাক, আহত ২৫

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মে, ২০২৫,  1:54 PM

news image

শনিবার (৩১ মে) সকাল ৯টার দিকে খোকসার শিমুলিয়া পাইকপাড়া মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাক ও কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ২৫ জন বাসযাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের টিমসহ আমরা খাদে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করেছি। তবে পানির মধ্যে বাসটি এখনও পড়ে আছে। সেটি উদ্ধারের কাজ চলছে।  ওসি মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ নিহত হননি। আহতরা বর্তমানে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম