ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ডেঙ্গু বেড়ে যাওয়ায় আইসিডিডিআর, বি-র সতর্কবার্তা ৬০ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্য, মিলবে উট পালনেও আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা: এক নজরে পরিসংখ্যান

#

স্পোর্টস ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০২৩,  10:43 AM

news image

এশিয়া কাপ ক্রিকেটে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন সাকিব আল হাসানরা। প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।  গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরেছেন সাকিবরা। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে লঙ্কানরা ৫ উইকেটে জয় পেয়েছিল টাইগারদের বিপক্ষে। এরপর বাংলাদেশ আফগানদের হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে। সুপার ফোরে প্রথম ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে যায় হাথুরুসিংহের দল। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ৯ বার জয় পেয়েছে বাংলাদেশ। বিপরীতে হেরেছে ৪১ বার। তবে সাম্প্রতিক সময়ে লঙ্কানদের বিপক্ষে জয়ের রেকর্ড বেশ ভালো। গত চার ম্যাচের মধ্যে দু'টিতেই জয় পেয়েছে টাইগাররা। দু'টিতে হেরেছে। আজ কি জিততে পারবেন সাকিব আল হাসানরা! সুপার ফোরে বাংলাদেশ এরপর ভারতের মুখোমুখি হবে। ফাইনাল খেলতে হলে দু'টি ম্যাচেই জয় প্রয়োজন টাইগারদের। এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজ বেশ ভালো করছেন। শান্ত আছেন রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে। তিনি ১৯৩ রান করেছেন। অন্যদিকে তিনে থাকা মিরাজ করেছেন ১১৭ রান। এ তালিকায় দুই নম্বরে আছেন বাবর আজম। বোলিংয়ে অবশ্য পাকিস্তানি বোলাররাই এগিয়ে। হারিস রউফ ৯টি উইকেট শিকার করে আছেন শীর্ষে। ৭টি করে উইকেট শিকার করেছেন নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম