ঢাকা ১৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ ফেব্রুয়ারি, ২০২৪,  11:00 AM

news image

অনুপ্রবেশ ঠেকাতে পুরো মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এরইমধ্যে ১০ কিলোমিটার এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, নরেন্দ্র মোদি সরকার দুর্ভেদ্য সীমান্ত নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। ভারত-মিয়ানমার সীমান্তের মধ্যে মণিপুরের মোরেহ অংশের ১০ কিলোমিটার এলাকায় ইতোমধ্যে বেড়া দেওয়া হয়েছে। এ ছাড়া হাইব্রিড সার্ভিল্যান্স সিস্টেমের (এইচএসএস) মাধ্যমে বেড়া দেওয়ার দুটি পাইলট প্রকল্প বাস্তবায়নাধীন। এ প্রকল্পের আওতায় অরুণাচল ও মণিপুরে এক কিলোমিটার করে বেড়া দেওয়া হবে। মণিপুরে প্রায় ২০ কিলোমিটারজুড়ে বেড়া নির্মাণের অনুমোদন পাওয়া হয়েছে। এই কাজ শিগগিরিই শুরু হবে। সপ্তাহ খানেক আগেও অমিত শাহ বলেছিলেন, মিয়ানমারের সঙ্গে আমাদের সীমান্ত বেড়া দিয়ে সুরক্ষিত করা হবে। মিয়ানমারের সঙ্গে আমাদের অবাধ যাতায়াতের যে চুক্তি আছে, সেটি বাতিল হতে চলেছে। গত জুলাইয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ভারতের সীমান্ত এলাকাগুলো ‘ব্যাপকভাবে অশান্ত’। মানব ও মাদক পাচার রোধে মিয়ানমারের সঙ্গে সীমান্ত বন্ধ করা দরকার। এদিকে সম্প্রতি মিয়ানমারে সেনা সদস্যরা আরাকান আর্মির ধাওয়া খেয়ে ভারতে পালিয়ে আসছেন। ফলে সীমান্তের নিরাপত্তা জোরদারে নড়েচড়ে বসেছে মোদি সরকার। মিয়ানমারের সঙ্গে ভারতের এক হাজার ৬ শত ৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে অরুণাচল প্রদেশে ৫২০ কিলোমিটার , নাগাল্যান্ডে ২১৫ কিলোমিটার, মণিপুরে ৩৯৮ এবং মিজোরামে ৫১০ কিলোমিটার সীমান্ত রয়েছে মিয়ানমারের সঙ্গে। অতীতেও বিভিন্ন সময়ে সীমান্ত বন্ধের কাজ করার চেষ্টা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম