ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ বায়ুদূষণে শীর্ষে আদ্দিস আবাবা, ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

মিয়ানমারে বিদ্রোহীদের অনুষ্ঠানে সেনাদের হামলা, নিহত বেড়ে ১০০

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ এপ্রিল, ২০২৩,  4:52 PM

news image

মিয়ানমারের সামরিক শাসনের বিরোধীদের এক অনুষ্ঠানে সেনাদের বিমান হামলায় এখন পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) দেশটির সাগাইং অঞ্চলে এই হামলা চালায় সামরিক বাহিনী। বার্তাসংস্থা এপি ও দ্য গার্ডিয়ানের তথ্যমতে, সাগাইং অঞ্চলে বিভিন্ন গোষ্ঠী সামরিক শাসনের বিরোধিতা করে আসছে। তারা নিজেদের বাহিনী গড়ে তুলেছে। নিজেরাই স্কুল ও ক্লিনিক পরিচালনা করছে। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে ওই এলাকার বাসিন্দারা একটি প্রশাসনিক অফিস উদ্বোধনে জড়ো হওয়ার সময় আকাশপথে হামলা চালায় জান্তা সেনারা। ধারণা করা হচ্ছে, সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এটি সবচেয়ে নৃশংস হামলা। হামলায় নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। উল্লেখ্য, ২০২১ সালে অং সান সু চির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। অভ্যুত্থানের বিরোধিতায় রাস্তা নেমে আসেন দেশটির সাধারণ মানুষ। এরপর থেকেই দেশটির সেনাবাহিনীর দমনপীড়ন চলছে। জাতিসংঘের তথ্যমতে, মিয়ানমার জান্তা সরকারের হাতে এ পর্যন্ত অন্তত দেড় হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। আটক হয়েছেন ১২ হাজার মানুষ। বন্দিদশায় মারা গেছেন অন্তত ২৯০ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম