ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

মির্জা ফখরুল মিথ্যা বলেছেন: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২২,  4:05 PM

news image

বিএনপির সময়ের দারিদ্রতার হারের তথ্য নিয়ে মির্জা ফখরুল মিথ্যা বলেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন, ৪০ বিলিয়ন ডলার রিজার্ভ আছে। যাতে ৬ মাসের ব্যয় মেটানো সম্ভব। যেখানে ৩ মাস থাকলেই হয়। সোমবার (১৮ জুলাই) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। বলেন, করোনা মহামারির মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ভালো ছিল। বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দারিদ্রতার হার কমেছে। মাথাপিছু আয় বেড়েছে। দেশে সাম্প্রদায়িক হামলার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমকে দায়ী করেন তিনি। জানিয়েছেন, এসব প্লাটফর্ম ব্যবহার করে গুজব ছড়িয়ে হামলা করা হচ্ছে। এজন্য এনআইডির মাধ্যমে অ্যাকাউন্ট খোলার জন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হয়েছিল। তারা সেটা মেনে নেননি। বিএনপি বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক বলেও এ সময় উল্লেখ করেন হাছান মাহমুদ। বলেন, তাদের জোটে সাম্প্রদায়িক দল জামায়াত আছে। শুধু পৃষ্ঠপোষকতা নয়, সাম্প্রদায়িক রাজনীতিও করে। তাদের সময়ে সাম্প্রদায়িক হামলার অনেক ঘটনা ঘটেছে। তথ্যমন্ত্রী আরও বলেন, যখনই এ ধরনের ঘটনা ঘটেছে, সরকার তখনই ব্যবস্থা নিয়েছে। নড়াইলে হামলার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম