ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি ‘জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র প্রতিষ্ঠার চেতনা হিসেবে কাজ করবে’ ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত বহাল ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে মার্কিন হামলা ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, ঢাকা-খাগড়াছড়ি যান চলাচল বন্ধ জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ফুলবাড়িয়ায় আজ থেকে ঢুকবে না আন্তঃজেলা বাস

মির্জা ফখরুলের জামিনের শুনানি রোববার

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২৩,  11:32 AM

news image

প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের বিষয়ে রুলের শুনানি আগামী রোববার (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন। এদিন সকালে নির্বাচনের আগে জামিন শুনানি দ্রুত শুনানি করতে আবেদন করেন মির্জা ফখরুলের আইনজীবীরা। পরে শুনানির এই দিন নির্ধারণ করেন আদালত। এর আগে ৭ ডিসেম্বর মির্জা ফখরুলকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে সরকারকে যার জবাব দিতে বলা হয়। গত ৩ ডিসেম্বর হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন মির্জা ফখরুল। এর আগে ২২ নভেম্বর তার জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত। ২ নভেম্বর একই আদালতে আবেদন দাখিল করেন তিনি। গত ২৮ অক্টোবর মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা হয়। পরে পুলিশ বাদী হয়ে এ নিয়ে মামলা করে। তাতে মির্জা ফখরুল ছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম