ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১৫ অক্টোবর, ২০২৪,  4:11 PM

news image

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে একটি ট্রাক ধাক্কা দিলে একই পরিবারের চারজন নিহত হন। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কাজল রেখা (২৫), নূরজাহান (৫০), শিরিনা (২৫) ও সাত মাসের শিশু নিহাত। তারা সবাই একই পরিবারের সদস্য। এ দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের আত্মীয় আমেনা খাতুন বলেন, সীতাকুণ্ড থেকে এক আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য খৈইয়াছড়া এলাকায় আসেন তারা। ঝর্ণার কাছে দাঁড়ালে পেছন থেকে একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তারা সবাই সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর গ্রামের জামান মিস্ত্রি বাড়ির বাসিন্দা। জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, দুর্ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে যাই। লাশগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও ড্রাইভার পালিয়ে যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম