ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মিরপুর টেস্ট: বৃষ্টিতে বিলম্বিত দ্বিতীয় দিনের খেলা

#

ক্রীড়া প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২৩,  11:12 AM

news image

প্রথম দিন শেষে মিরপুর টেস্টের যে চিত্র, তাতে বাংলাদেশ প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখতেই পারে। স্পিনবান্ধব মিরপুর টেস্টে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ১৭২ রান। বিপরীতে ৫৫ রান তুলতেই সফরকারী কিউইরা উইকেট হারিয়েছে ৫টি। আজ দ্বিতীয় দিন ১১৭ রানে এগিয়ে থেকে ফিল্ডিংয়ে নামবে নাজমুল বাহিনী। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা বিলম্বিত হচ্ছে। আলোকস্বল্পতায় প্রথমদিন ৮.২ ওভার খেলা কম হয়। সে কারণে আজ ১৫ মিনিট আগে খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে এখনও খেলা শুরু করা যায়নি। আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বুধবার (৬ ডিসেম্বর) রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতও হচ্ছে। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিনের শেষে এই বৃষ্টিপাত কমতে পারে। সেক্ষেত্রে আজ হয়তো খুব কম সময়ই খেলা হওয়ার সম্ভাবনা থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম