ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

মিরপুরে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৩,  10:47 AM

news image

চাঁদা দিতে রাজি না হওয়ায় রাজধানীর মিরপুরে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ ওঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে।শনিবার (২১ অক্টোবর) দিবাগত রাতে মিরপুর-১-এর ডি ব্লকে নিজ বাসার সামনে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ওমর ফারুক ছিলেন মিরপুরের টায়ার ব্যবসায়ী। স্বজনদের অভিযোগ, স্থানীয় কিশোর গ্যাংয়ের একদল সদস্য ওমর ফারুকের কাছে চাঁদা দাবি করেছিল। ঘটনার সময় এ গ্যাংয়ের ৮/১০ সদস্য ফারুকের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালায়। এরপর আহত অবস্থায় মিরপুর হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, তারা এখনও কোনও অভিযোগ পায়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম