ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী অভিনেত্রী হেলেনার মৃত্যু

#

বিনোদন ডেস্ক

০৫ নভেম্বর, ২০২৪,  5:07 PM

news image

টালিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী অভিনেত্রী হেলেনা লিউক মারা গেছেন। রবিবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তাঁর বান্ধবী, নৃত্যশিল্পী ও অভিনেত্রী কল্পনা আইয়ার। তাঁর সঙ্গে মিঠুনের বিবাহিত জীবন ছিল মাত্র চার মাসের। ১৯৮৫ সালে অমিতাভ বচ্চনের সিনেমা ‘মর্দ’-এ অভিনয় করেছিলেন হেলেনা। যদিও হেলেনা লিউকের মৃত্যুর সঠিক কারণ এখনো অজানা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া শেষ পোস্টে হেলেনা লিউক লিখেছেন, ‘আজব লাগছে। মিশ্র অনুভূতি এবং ঠিক জানি না কেন, বিভ্রান্ত লাগছে।’ এক পুরোনো সাক্ষাৎকারে মিঠুনের সঙ্গে চার মাসের বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন হেলেনা। স্টারডাস্ট ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, ‘আমার শুধু মনে হয়, এমনটা যদি না হতো! তিনিই সেই ব্যক্তি, যিনি আমার ব্রেনওয়াশ করেছিলেন যে তিনি আমার জন্য আদর্শ মানুষ। আর দুর্ভাগ্যের কথা, তিনি সেটা আমাকে বোঝাতে সক্ষমও হন।’ মাঝে একবার হেলেনার সঙ্গে মিঠুনের পুনরায় সংসারের গুজব রটেছিল। তখন তিনি বলেন, ‘আমি তাঁর কাছে কখনো ফিরে যাব না, যদি তিনি আশপাশের সবচেয়ে ধনী মানুষ হন তা-ও। আমি খোরপোশও চাইনি। ওটা একটা দুঃস্বপ্ন ছিল, আর তা শেষ হয়ে গিয়েছে।’ প্রসঙ্গত, এর আগে মিঠুনের বিয়ের কথা পাকা হয়ে গিয়েছিল মমতা শঙ্করের সঙ্গে। তবে নানা কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর চন্দ্রদয় ঘোষকে ১৯৭৮ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন মমতা শঙ্কর। আর তার এক বছর পর মিঠুন আর হেলেনের বিয়ে। ১৯৭৯ সালে বিয়ে আর ডিভোর্স দুটিই। এরপর ১৯৭৯ সালে মিঠুন দ্বিতীয়বার বিয়ে করেন যোগিতা বালিকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম