ঢাকা ২৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম: একদিনে ৯ শিশুর মৃত্যু, বেশি মৃত্যু ঢাকায় দেশে ১০০০-৫০০ টাকার নোট নিয়ে সতর্কবার্তা জারি জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ পর্যবেক্ষণ মিশন ওয়াসার পানি নিয়ে অসন্তোষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঢাকাসহ সারাদেশে কালবৈশাখী ঝড়ের শঙ্কা দেশে ডিজেলের মজুত কত, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দক্ষিণগাঁও ও নন্দীপাড়া রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর বিষয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মিঠাপুকুরে বিএসটিআই’র অভিযান সঞ্চিতা ফিলিং স্টেশনকে জরিমানা

#

২২ জুলাই, ২০২৫,  10:06 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে এতে একটি পেট্রোল পাম্প প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।  মঙ্গলবার (২২ জুলাই) মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের সমন্বয়ে রংপুরের মিঠাপুকুর এলাকায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। বিএসটিআই বিভাগীয় অফিস এর অফিস প্রধান উপপরিচালক (পদার্থ) প্রকৌশলী মুবিন-উল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্ভুক্ত জায়গীর হাট এলাকার মেসার্স সঞ্চিতা ফিলিং স্টেশন পেট্রোল পাম্প প্রতিষ্ঠানকে প্রতি ১০ লিটার ডিজেলে ১৩০ মি: লি: কম দেয়ার অপরাধে "ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮" এর ২৯/৪৬ ধারায় ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, বিএসটিআই বিভাগীয় কার্যালয় রংপুর অফিসের  ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মোঃ জামিনুর রহমান ও পরিদর্শক (মেট্রোলজি) আহসান হাবীব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম