ঢাকা ২৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার এইচএসসি পুনর্নিরীক্ষার ফলাফল, জানা যাবে যেভাবে যুক্তরাষ্ট্রে কনসার্টে বন্দুক হামলা, নয়জন গুলিবিদ্ধ লিভারপুলের মাঠে বিধ্বস্ত ম্যানইউ ইংরেজি নববর্ষের পর ফের ইরানে হামলার ঘোষণা ট্রাম্পের মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা রহমান পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব, মন্দির প্রাঙ্গনে সাজ সজ রব আলোচনার মাধ্যমে পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করবে বোর্ড এআই দিয়ে ছবি-ভিডিও তৈরি করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী

মা হলেন অভিনেত্রী ঈশিকা

#

বিনোদন ডেস্ক

০১ নভেম্বর, ২০২২,  6:42 PM

news image

অভিনয় ছেড়ে ধর্মে-কর্মে মনোযোগী হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী ঈশিকা খান। স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যে সুখে সংসার করছেন তিনি। এবার তৃতীয় সন্তানের মা হলেন এই অভিনেত্রী। (৩১ অক্টোবর) রাতে যুক্তরাজ্যের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ঈশিকা। মা-ছেলে দুজনই সুস্থ রয়েছেন। এ প্রসঙ্গে ঈশিকা সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের একটি ছবি পোস্ট করে আনন্দের খবরটি জানিয়েছেন। এ অভিনেত্রী বলেন,‘সর্বশক্তিমান আল্লাহর রহমতে আমরা তৃতীয় সন্তানকে আশীর্বাদ হিসেবে পেয়েছি। (৩১ অক্টোবর) রাত ১টা ৩৮ মিনিটে আমাদের তৃতীয় পুত্র জন্ম নিয়েছে। আমি ও বেবি দুজনেই ভালো আছি।

যারা প্রেগন্যানসির পুরো সময়টা আমাদের জন্য দোয়া করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এমন আনন্দ উপহার দেওয়ার জন্য আল্লাহকে অসংখ্য ধন্যবাদ।’ ২০১৬ সালের ৩১ মার্চ পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে লন্ডন প্রবাসী কায়সার খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঈশিকা খান। বিয়ের পর স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান এ অভিনেত্রী। এ দম্পতির ঘর আলো করে এসেছে দুই পুত্রসন্তান। ঈশিকা তার স্বামী-সন্তান নিয়ে ব্রিটেনের দক্ষিণ লন্ডনের সাটন শহরে বসবাস করছেন। প্রসঙ্গত, বিজ্ঞাপন দিয়ে বিনোদন জগতে পথচলা শুরু ঈশিকার। এরপর মডেলিং, তারপর নাটকে অভিনয় করেন। বলতে গেলে অভিনয় ও উপস্থাপনায় তার ক্যারিয়ার জমে উঠেছিল বেশ। কিন্তু ঠিক সেই সময়টায় তিনি মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন। ২০১৬ সালের ৩১ মার্চ লন্ডন প্রবাসী কায়সার খানের সঙ্গে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঈশিকা। তারপর দেশ ছেড়ে লন্ডনেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাদের ঘরে রয়েছে দুই পুত্রসন্তান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম