ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

মা-ছেলের আবেগঘন এক মুহূর্ত দেখল ফুটবলবিশ্ব

#

স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২২,  6:19 PM

news image

অমরত্বের সুধা পান করলেন লিওনেল মেসি। নিজের শেষ বিশ্বকাপে বুক চিতিয়ে লড়াই করে দলকে শিরোপা জিতিয়েছেন। আর ৩৬ বছরের শিরোপার তৃষ্ণা মেটায় আবেগে আপ্লুত আর্জেন্টাইনরা। এমন মাহেন্দ্রক্ষণে মা-ছেলের আবেগঘন এক মুহূর্ত দেখল ফুটবলবিশ্ব। তিন যুগের দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হয়েছে কাতারে। রোববার (১৮ ডিসেম্বর) রাতে পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে আর্জেন্টিনা। নির্ধারিত আর অতিরিক্ত সময়ের খেলা ৩-৩ ব্যবধানে সমতায় ছিল। পরে পেনাল্টি শুটআউটে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা। এতে ৩৬ বছরের পরম আরাধ্য নিজের করে নিলেন লিওনেল মেসি। বিশ্বকাপে নিজের শেষ ম্যাচে যত অপ্রাপ্তি ছিল সবই মিটিয়েছেন মেসি। সৃষ্টিকর্তা তাকে দিয়েছেন দুহাত ভরে। এক আসরে সব ম্যাচে গোলের রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন জাদুকর। তার সমসাময়িক কিংবা বয়সে ছোট সবাইকে ছাড়িয়ে গেলেন ফুটবল জাদকুর। তবে মাঠের ফুটবলে মেসি যেমনই হন না কেন, মাঠের বাইরে যে পরিবারই সব, সেটা তার সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলেই বুঝা যায়। এদিনও দেখা মিলল তেমন পরিস্থিতির। আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়ে পরিবারের সঙ্গেও আনন্দ উদ্‌যাপন করলেন আর্জেন্টাইন মহাতারকা। লুসাইল স্টেডিয়ামে রেফারির শেষ বাঁশি বাজতেই উল্লাসে মাতেন আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকরা। শিরোপাখরা কাটিয়ে যে অনন্য রেকর্ড গড়লেন আর্জেন্টাইন সুপারস্টার, সে আনন্দে গা ভাসান সতীর্থরা। এ সময় আর্জেন্টিনার জার্সি পরে ভিআইপি গ্যালারি থেকে মাঠে নেমে আসেন মেসির মা সিলিয়া মারিয়া। ছেলের সাফল্য তো রয়েছেই। নিজেদের দেশও বিশ্বচ্যাম্পিয়ন হয়ে গেছে। আবেগটা তাকেও ছুঁয়ে তাকেও। এসেই জড়িয়ে ধরেন ছেলেকে। কাঁদলেন মা-ছেলে দুজনই। কাঁদবেনই বা না কেন! সন্তানের সবচেয়ে বড় সাধ যে পূরণ হয়ে গেল! আর দারুণ এমন আবেগী মুহূর্তের সাক্ষী থেকে গেল গোটা দুনিয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম