ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

মায়ের মরদেহ দেখতে যাওয়ার পথে প্রাণ গেল ২ বোনের

#

নিজস্ব প্রতিনিধি

১৩ অক্টোবর, ২০২৪,  2:28 PM

news image

মা মারা গেছে, এ কথা শুনেই ছুটে যাচ্ছিলেন গ্রামের বাড়িতে। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, সড়কেই ঝরে গেল নিজের প্রাণ। রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গাইবান্ধা জেলার সদর উপজেলার ১১ নং গিদারী ইউনিয়নের দক্ষিণ গিদারী গ্রামের নজরুল ইসলামের মেয়ে নূপুর আক্তার (২২) ও একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার (১৮)। নূপুর ও রুনা সম্পর্কে চাচাতো বোন। এ ঘটনায় মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম আহত হয়েছেন। তিনিসহ নিহত দুজন গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শনিবার রাতে নূপুর আক্তারের মা মারা যান। খবর পেয়ে ভোরে মোটরসাইকেল নিয়ে নূপুর আক্তার, তার স্বামী রাকিবুল ইসলাম ও চাচাতো বোন রুনা আক্তার ঢাকা থেকে রওনা হন। পরে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তার ওপর পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নূপুর আক্তার ও রুনা আক্তার মারা যান। গুরুতর আহত হন চালক রাকিবুল ইসলাম। পরে তাকে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তিনি আরও বলেন, ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম