ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস নজিরবিহীন দুর্যোগ, ত্রাণ কার্যক্রম চলছে: নেপাল প্রধানমন্ত্রী সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

মায়ের পরকীয়া জেনে যাওয়ায় ছেলেকে হত্যা!

#

নিজস্ব প্রতিনিধি

০৮ অক্টোবর, ২০২৫,  10:50 AM

news image

চট্টগ্রামের ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের বাউদ্দার পাড় এলাকায় মায়ের পরকীয় জেনে যাওয়ায় এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের বিচার চেয়ে নিজের মেয়ের বিরুদ্ধে মামলা করেছেন নিহতের নানী। নিহতের নানী বলেন, আমার নাতির হত্যাকারী আমার মেয়ে। যেভাবে আমার নাতিকে হত্যা করা হয়েছে, ঠিক সেভাবেই হত্যাকারীর মৃত্যু নিশ্চিত করা হোক। গত ৬ অক্টোবর সকালে পণ্ডিত বাড়ি থেকে কাউসারের মরদেহ উদ্ধার করা হয়। প্রতিবেশীরা জানান, সকালে তারা কাউসারের মায়ের কান্না শুনে ছুটে গিয়ে বিছানায় কাউসারের নিথর দেহ দেখতে পান। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে কাটা ও রক্তের দাগ দেখা যায়।  মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয় এবং নিহতের মাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়। কাউসার ওই এলাকার দুবাই প্রবাসী কামাল ভূঁইয়ার পুত্র। এ বিষয়ে ভূজপুর থানার ওসি মাহবুবুল আলম বলেন, পরকীয়ার ঘটনা জেনে যাওয়ায় কাউসারকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম