ঢাকা ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
কমলো এলপি গ্যাসের দাম নতুন আইজিপি আলী হোসেন ফকির সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মা-ছেলের পর চলে গেলেন চাচাও বান্দরবানে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৬ শিক্ষার্থী-কর্মচারীকে যৌন নির্যাতনের অভিযোগ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ৯ এপ্রিল ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা যোগ দিলেন দেশের ৬ সিটি করপোরেশনের প্রশাসক

মায়ার্স-ব্ল্যাকউডের ব্যাটে দিন শেষে চালকের আসনে উইন্ডিজ

#

স্পোর্টস ডেস্ক

২৬ জুন, ২০২২,  10:15 AM

news image

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে  দলীয় ১৩১ থেকে ১৩২ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে দারুণ বিপাকে পড়ে। তবে মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে কাইল মায়ার্স-জার্মেইন ব্ল্যাকউডের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবীয়রা। দুই জন ইতোমধ্যে তুলে নিয়েছেন শতরানের জুটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩২ রান। বাংলাদেশকে ছুঁতে তাদের প্রয়োজন মাত্র ২ রানের। ব্ল্যাকউড ৩৫ ও মায়ার্স ৫৫ রানে ব্যাট করছেন। দুজনের দৃঢ়তায় উইন্ডিজ দল দারুণ ছন্দে ফিরেছে।  এর আগে সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নেয় টাইগার বোলাররা।

দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন শরিফুল। ওয়েস্ট ইন্ডিজের দলীয় ১০০ রানের মাথায় জন ক্যাম্পবেলকে ফেরান শরিফুল। এরপর হাফসেঞ্চুরিয়ান  ব্র্যাথওয়েটকে ১৩১ রানে সাজ ঘরে পাঠান মেহেদি হাসান মিরাজ। উইন্ডিজের প্রথম ইনংসিরে ২৬ ওভারের শেষ বলে শরিফুল ইসলামের শিকার হন জন ক্যাম্পবেল। শরিফুলের শট পিচে করা এক্সট্রা বাউন্সে পরাস্ত হন এই ক্যারিবীয় ওপেনার। পুল করতে চেয়েছিলেন, কিন্তু বল ব্যাটে লেগে যায় উইকেটের পেছনে। তালুবন্দি করতে ভুল করেননি সোহান। ৭৯ বলে ৬ চারে ৪৫ রান করেন ক্যাম্পবেল। শতরানের জুটি ভেঙে স্বস্তি এনে দেন শরিফুল।  এরপর ব্যক্তিগত ৫১ রানে মিরাজের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন ব্র্যাথওয়েট। তার আগে ১০৩ বলে ক্যারিয়ারের ২৭তম ফিফটির দেখা পায় এই বাঁহাতি ব্যাটসম্যান। যা বাংলাদেশের বিপক্ষে পঞ্চম ফিফটি।  মিরাজের পরের ওভারেই দুই উইকেট তুলে নেন খালেদ। ২৩ ওভারের প্রথম বলে ২২ রান করা রেইফারকে সরাসরি বোল্ড করেন খালেদ। এরপর ওভারের শেষ বলে নতুন ব্যাটসম্যান এনক্রুমা বোনারকেও নিজের শিকার বানান এই মিডিয়াম পেসার।সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিন শনিবার (২৫ জুন) বাংলাদেশ সময় রাত আটটায় মাঠে নামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৪ রানের জবাবে ব্যাট করছে উইন্ডিজ। ৬৭ রানে তারা দিন শুরু করে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম