ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

মাহিন্দ্রা-লরির সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

#

নিজস্ব প্রতিনিধি

১৭ মে, ২০২৫,  12:38 PM

news image

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ায় মাহিন্দ্রা (তিন চাকার যান) ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শনিবার (১৭ মে) সকালে উপজেলার গোলনা নামক এলাকায় স্থানীয় ফায়ার সার্ভিস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরো ৪ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা। তিনি জানান, মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। পথে গোলনা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম