ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

মালয়েশিয়ায় যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সির

#

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২৫,  1:56 PM

news image

মন্ত্রণালয়ের প্রতিবেদন

দেশ থেকে ১৭ হাজার ৭৭৭ শ্রমিকের মালোয়েশিয়ায় যেতে না পারার দায় রিক্রুটিং এজেন্সিগুলোর ওপর বর্তায় মর্মে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। রোববার (২৭ এপ্রিল) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেন রিটকারী আইনজীবী তানভীর আহমেদ করেছেন। তবে প্রতিবেদনে শাস্তির সুপারিশ করলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা উল্লেখ করা হয়নি। পরে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের টাকা ফেরত দেওয়া এবং তাদের যাওয়ার বিষয়ে অগ্রগতি ২৭ আগস্টের মধ্যে জানাতে বলেছেন আদালত। উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২২ সালের আগস্টে মালয়েশিয়ার শ্রমবাজারের পথ উন্মুক্ত হয়। ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে দেশটিতে পাড়ি দেন পৌনে পাঁচ লাখ কর্মী। তবে টিকিট জটিলতায় প্রায় সাড়ে ১৭ হাজারেরও বেশি শ্রমিক যেতে পারেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম