ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

মার্ক জাকারবার্গকে আইনি নোটিশ দিল বাংলাদেশ

#

১৮ নভেম্বর, ২০২১,  9:54 PM

news image

আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী ফেসবুক পরিচালনার জন্য মার্ক জাকারবার্গসহ পাঁচ জনকে আইনি নোটিশ দিয়েছে বাংলাদেশ।জাকারবার্গ ছাড়াও বাংলাদেশ টেলিকমিনিউকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ার‌ম্যান, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র (জন নিরাপত্তা) সচিব ও ডিজিটাল নিরাপত্তা সংস্থার মহাপরিচালককে এ নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ডাকযোগে সাংবাদিক সেলিম সামাদসহ চার ব্যক্তির পক্ষে নোটিশটি প্রেরণ করা হয়েছে।গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন তাদের আইনজীবী তাপস কান্তি বল। ফেসবুকের অপব্যবহার রোধে আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী পরিচালনা করতে নোটিশ গ্রহীতাদের ব্যবস্থা গ্রহণ করতে নোটিশে বলা হয়েছে। নোটিশপ্রাপ্তির তিনদিনের মধ্যে নোটিশ গ্রহীতাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় প্রতিকার চেয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম