ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

মায়ের মতোই গুণ পেয়েছেন তারেক রহমান: বাবর

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৬,  1:11 PM

news image

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়ার মতোই গুণ পেয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপারসনের কবর জিয়ারত শেষে এ মন্তব্য করেন তিনি। লুৎফুজ্জামান বাবর বলেন, বেগম জিয়ার সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছিল। সন্ত্রাস দমনের জন্য র‌্যাব গঠনে তিনিই উদ্যোগ নিতে বলেছিলেন। কখনো এই বাহিনীটিকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যাবহার করেনি বিএনপি। ব্যক্তিগত উদ্যোগে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এসেছেন জানিয়ে তিনি বলেন, তারেক রহমানের মধ্যে তার মায়ের মতোই আচরণ এবং গুণ রয়েছে। তারই ধারাবাহিকতায় দলকে এগিয়ে নিয়ে যাবেন তিনি। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার পরপরই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জানাজার নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়। দাফনের পর কবরের ওপরে মাটি ছিটিয়ে দেন তারেক রহমান। একে একে পুত্রবধূ জুবাইদা রহমান ও শামিলা রহমান, নাতি জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমানও কবরে মাটি ছিটিয়ে দেন। গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা ছিল অত্যন্ত জটিল ও সংকটাপন্ন। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ইন্তেকাল করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম