ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

মানিকগঞ্জে ১২ ডাকাত গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

০১ মার্চ, ২০২৫,  10:59 AM

news image

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় কারখানায় ডাকাতির ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাটুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে লুণ্ঠিত মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র-সরঞ্জামও উদ্ধার করা হয়। সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। যাদের গ্রেফতার করা হয়েছে তারা হলেন মো. লাল চান (৪১), মো. রাসেল ওরফে আলামিন (২৬), মো. মোকাদ্দেছ (৬১), হৃদয় হাসান (১৯), মো. কাউছার (২৬), মো. জাহাঙ্গীর আলী (২৫), জাহিদ হাসান (৩৫), মো. আবু সাইদ (৫০), স্বপন মিয়া (২০), সাজেদুল শেখ (৩৫), লিয়াকত আলী (৫৪) ও আসামি শরিফ। পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি রাতে কারখানার কর্মচারীরা খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটার দিকে ২০ থেকে ২৫ জন মুখোশধারী ডাকাত নিরাপত্তা প্রাচীর টপকে কারখানার প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এর পর তারা দেশীয় অস্ত্রের মুখে কারখানার কর্মচারীদের হাত-পা বেঁধে ফেলে নগদ টাকা লুট করে একটি পিকআপে করে পালিয়ে যায়। এর পর রাত সোয়া ৪টার দিকে এক কর্মচারী কৌশলে হাতের বাঁধন খুলে ঢাকায় অবস্থানরত কারখানার ম্যানেজার মো. সাহেব আলীকে ফোন করে বিষয়টি জানান। রাইজিং কারখানার ডিজিএম কলিমউদ্দিন গণমাধ্যমে বলেন, ডাকাতির ঘটনার পরে কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এর পর পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাজ শুরু করে। শুনেছি বেশ কয়েকজন ডাকাতকে পুলিশ গ্রেফতার করেছে। তবে আমরা আশা করি এই ধরনের ঘটনা আগামীতে আর ঘটবে না। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম