ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

মানিকগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২৩,  10:28 AM

news image

মানিকগঞ্জের সদরে ট্রাকচাপায় মো. শেখ ইনছার আলী (৬২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের অরঙ্গবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইনছার আলী সদর উপজেলার অরঙ্গবাদ এলাকার মৃত তজরত আলীর ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। বেতিলা-মিতরা ইউনিয়নের চেয়ারম্যান আসমত আলী বিষয়টি নিশ্চিত করেছেন করে জানান, ব্যবসায়ী কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন ইনছার আলী। অরঙ্গবাদ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মোটরসাইকেল চাপা দেয়া ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম