ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

মানিকগঞ্জে ছেলেদের হাতে বাবা খুন

#

নিজস্ব প্রতিবেদক

২৫ সেপ্টেম্বর, ২০২২,  2:51 PM

news image

পারিবারিক কলহ ও জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে মানিকগঞ্জ সদর উপজেলার চর উকিয়ারা গ্রামে আরশেদ আলী (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তারই দুই ছেলের বিরুদ্ধে। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে। নিহত আরশেদ আলী ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট ছেলেসহ চারজনকে আটক করেছে। ঘটনার পর থেকে বড় ছেলে পলাতক রয়েছে। জানা গেছে, ১৫-২০ দিন আগে নিহত আরশেদ আলী তার বাড়ির পাশে চর উকিয়ারা জামে মসজিদের নামে ১০ শতাংশ জমি মৌখিকভাবে দান করেন।

কবরস্থানে জমি দানকে কেন্দ্র করে ছেলেদের সঙ্গে তার কলহের সৃষ্টি হয়। এরই জের ধরে রোববার সকালে কথাকাটাকাটির একপর্যায়ে নিহতের বড় ছেলে মো. খবির হোসেন (৪০), বড় ছেলের স্ত্রী সাহেরা (৩০), ছোট ছেলে মো. খোরশেদ আলী (৩৫), তার স্ত্রী রুমা (২৫), নাতি মোহাম্মদ আহাদ (২৫) আরশেদ আলীকে লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে হত্যা করে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার বলেন, খবর পেয়ে বেলা ১১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছি। জিজ্ঞাসাবাদের জন্য এক ছেলেসহ কয়েকজনকে আমাদের হেফাজতে আনা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরেই তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। এখনও মামলা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম