ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

#

১০ মে, ২০২৩,  11:03 AM

news image

রাজধানীর বাড্ডা থেকে মানবতাবিরোধী অপরাধের মামলার পলাতক আসামি জাফর আলীকে (৭১) মঙ্গলবার গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১০ মে) এ তথ্য জানান র‌্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) ও জ্যেষ্ঠ এএসপি মো. ফজলুল হক। তিনি জানান, মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে মো. জাফর আলীসহ অন্যান্য যুদ্ধাপরাধীরা মানবতাবিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত ছিলেন। একাত্তরের ২৩ মে রাতে জাফর আলী ১৫ থেকে ১৬ জন সশস্ত্র রাজাকার ও ৫ থেকে ৬ জন পাকিস্তানি আর্মি নিয়ে ময়মনসিংহের ফুলপুর থানার মৈশাকান্দা গ্রামের স্বাধীনতাকামী, মুক্তিযুদ্ধের পক্ষের এবং এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনদের নির্যাতন করেন। ১০ থেকে ১২টি বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগ করেন তারা। ফজলুল হক বলেন, ১৯৭১ সালের ৪ আগস্ট ফুলপুর থানা শান্তি কমিটির চেয়ারম্যান ও রাজাকার রজব আলী ফকিরের নেতৃত্বে জাফর আলী ফুলপুরের পূর্ব বাখাই ও পশ্চিম বক্ষই এলাকার স্বাধীনতাকামী এবং আওয়ামী লীগ সমর্থিত নিরীহ হিন্দু সম্প্রদায়ের লোকদের বাড়িঘর লুটপাট করেন। এ ছাড়া ৯ থেকে ১০ জন হিন্দুকে কংশ নদীর শর্চাপুর ঘাটে নিয়ে গুলি করে হত্যা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম