ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

মাধবপুরে চা বাগান থেকে ভারতীয় ১৪০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেফতার ১

#

৩০ অক্টোবর, ২০২৫,  2:33 PM

news image

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ ভারতীয় ১৪০ বোতল এসকাফ সিরাপসহ পংকজ উরাং -পাষান, নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ৩০ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ খাইরুল বশর-এর নেতৃত্বে এসআই জয় পাল, এএসআই হান্নান ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পংকজ উরাং-এর ঘরে তল্লাশি চালান। এ সময় ঘরের ভেতরে রাখা একটি ড্রাম থেকে ভারতীয় ১৪০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের নমুনা সংগ্রহের পর থানায় নেওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, তেলিয়াপাড়া চা বাগান এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে কিছু ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম