ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

মাদ্রাসায় যাওয়ার পথে ৯ বছরের শিশুকে ধর্ষণ

#

নিজস্ব প্রতিনিধি

১৫ মার্চ, ২০২৫,  10:54 AM

news image

সুনামগঞ্জের ছাতকে মাদ্রাসায় যাওয়ার পথে নয় বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার সকাল ৮ টায় উপজেলার জহিরপুর গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। মধ্যরাতে ভাঙচুর চালানো হয় অভিযুক্ত যুবকের বাড়িতে। অভিযুক্ত সাবুল মিয়া (২৫) জহিরপুর গ্রামের ছমরু মিয়ার ছেলে। এদিকে, সাবুল মিয়া কর্তৃক শিশুকন্যা ধর্ষণের শিকারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে মধ্যরাতে কয়েশ বিক্ষুব্ধ জনতা তার তার বাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করলে শান্ত হন তারা। স্থানীয়রা জানান, ধর্ষণের ঘটনাটি গোপন রেখে দিনভর আপসরফার চেষ্টা করে ব্যর্থ হন উপজেলা যুবলীগের সহ-সভাপতি বাবুল মেম্বার। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকাল ৮ টার দিকে জহিরপুর গ্রামের মাদ্রাসায় কোরআন শিক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ওই শিশুকন্যাকে (৯) মাদ্রাসার দ্বিতীয় তলায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সাবুল। দিনব্যাপী ধর্ষণের ঘটনা গোপন রেখে আপসরফার চেষ্টা করে ব্যর্থ হন সাবেক মেম্বার ও যুবলীগ নেতা বাবুল। রাতে বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা সাবুল মিয়ার বাড়িতে ভাঙচুর করে ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়। পরে ছাতক থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।  ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, শিশু ধর্ষণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। ভিকটিম শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম