ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দেশে টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী

মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটে ছাত্রীর আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১২ ডিসেম্বর, ২০২২,  3:15 PM

news image

মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটে লিমা আক্তার (২০) নামে দ্বিতীয় বর্ষের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত লিমা আক্তার জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার চর রঘুনাথ গ্রামের মৃত বেলাল হোসেনের মেয়ে। তার স্বামীর নাম চাঁন মিয়া। পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার (১১ ডিসেম্বর) রাত ১০ টার দিকে নার্সিং ইনস্টিটিউটের চার তলায় বাথরুমের দরজা বন্ধ দেখতে পায় সহপাঠীরা। পরে সহপাঠীরা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে বাথরুমের দরজা খুলে লিমা আক্তারকে ফাঁস নেওয়ার চেষ্টা করা অবস্থায় নিচে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয়। উল্লেখ্য, গত সপ্তাহে মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে শীতকালীন পিকনিকে কুয়াকাটা যায় লিমা। এনিয়ে স্বামী চাঁন মিয়ার সাথে কলহ চলছিলো তার। এরই জের ধরে এই ঘটনা ঘটতে পারে বলে অনেকে মনে করছেন। মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হচ্ছে। কি কারণে মেয়েটি মারা গেলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম