ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৯ সেপ্টেম্বর, ২০২৪,  11:21 AM

news image

মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় আহত সাবেক ইউপি সদস্য মহসিন আকনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার এওজ বাজারের কাছে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে আহত করে। এতে তার পেটের ভুড়ি বের হয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার দুধখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মহসিন আকনের জামাতা সাঈদ বেপারী এওজ গ্রামে সম্প্রতি একটি জমি কেনেন। ওই জমির পাশের জমির মালিক মজিবর মুন্সী, এনামুল মুন্সী ও মোসলেম মুন্সী গংদের সাথে বিরোধ চলে আসছে। এই ঘটনার জেরে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এওজ বাজারের কাছে একা পেয়ে মজিবর মুন্সীর লোকজন ধারালো অস্ত্র দিয়ে সাবেক ইউপি সদস্য মহসিন আকনকে কুপিয়ে পেটের ভুরি বের করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা মহসিন আকনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। পরে লাইফ সাপোর্টের জন্য ঢাকার পিপলস হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় মহসিন আকন মারা যান। আহত সাবেক ইউপি ইউপি সদস্যর জামাতা সাঈদ বেপারী বলেন, “আমার ক্রয় করা জমি নিয়ে বিরোধ। কিন্তু ওরা আমার শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে। আমরা এই ঘটনার ন্যায়বিচার দাবি করি।” এই ঘটনায় মাদারীপুর সদর থানার ওসি সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, দুধখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মহসিন আকন মারা গেছেন বলে খবর পেয়েছি। অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম