ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

মাদারীপুরে থ্রি-হুইলার খাদে পড়ে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৯ এপ্রিল, ২০২৪,  11:01 AM

news image

মাদারীপুর সদর উপজেলার কাজীরটেক পুরাতন ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একটি থ্রি-হুইলারের চালকসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।  নিহতরা হলেন- ওই উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যকচর এলাকার আনোয়ার শিকদারের ছেলে আরিফ শিকদার (২৫) ও থ্রি-হুইলার চালক নড়াইলের সরাফাত মুন্সির ছেলে এনামুল মুন্সি (৩০)। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ি থেকে থ্রি-হুইলার নিয়ে বালু আনার উদ্দেশ্যে বের হয় আরিফ ও এনামুল। এসময় কাজীরটেক পুরাতন ফেরিঘাট এলাকায় পৌঁছালে থ্রি-হুইলারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে উল্টে যায়। এতে তারা দুই জন থ্রি-হুইলারের নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচএম সালাউদ্দিন বলেন, ‘বালু টানার থ্রি-হুইলার নিয়ন্ত্রণ হারিয়ে দুই জন মারা গেছে। নিজেদের গাড়িতে নিজেরাই মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়নি। মরদেহ উদ্ধার করে মর্গে রাখা আছে। যদি আইনগত ব্যবস্থা নিতে চায়, অভিযোগ নেয়া হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম