ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা

#

০৪ সেপ্টেম্বর, ২০২৬,  11:48 AM

news image

মনিরুজ্জামান মনি : সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষা কেন্দ্রে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন নারী পুলিশ কনস্টেবল শিল্পী। ছোট্ট সন্তানকে সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে এসে বিপাকে পড়া এক নারী প্রার্থীর পাশে দাঁড়িয়ে শিশুটির দেখভালের দায়িত্ব নেন তিনি। এতে ওই প্রার্থী কোনো দুশ্চিন্তা ছাড়াই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ ও সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে জেলা প্রশাসনের অধীন অফিস সহায়কসহ বিভিন্ন পদের ১০টি শূন্য পদের বিপরীতে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২ হাজার ৬১৪ জন পরীক্ষার্থীর জন্য নির্ধারিত এই পরীক্ষায় অংশ নিতে সরকারি কলেজ কেন্দ্রে স্বজনহীন অবস্থায় এক নারী প্রার্থী তার ছোট শিশুকে নিয়ে এসে উদ্বিগ্ন হয়ে পড়েন।

পরীক্ষার কেন্দ্র প্রাঙ্গণে প্রার্থীকে দুশ্চিন্তাগ্রস্ত দেখে এগিয়ে আসেন সেখানে দায়িত্বে থাকা নারী পুলিশ কনস্টেবল শিল্পী। তিনি নিজ দায়িত্বে শিশুটিকে কোলে তুলে নেন এবং স্নেহ-মমতায় তাকে আগলে রাখেন। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত শিশুটির দেখভাল করায় মা নিশ্চিন্ত মনে কক্ষে গিয়ে পরীক্ষা সম্পন্ন করেন।

দায়িত্ব পালনের পাশাপাশি একজন পুলিশ সদস্যের এমন সংবেদনশীল ও মানবিক আচরণ কেন্দ্রে উপস্থিত পরীক্ষার্থী ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে। ঘটনাটির খবর ছড়িয়ে পড়লে সুশীল সমাজ ও উপস্থিত জনতার মাঝে কনস্টেবল শিল্পীর প্রশংসার জোয়ার বয়ে যায়।

সাতক্ষীরা জেলা পুলিশের এই ভূমিকা জনবান্ধব পুলিশিংয়ের এক অনন্য দৃষ্টান্ত। আইনশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্বের পাশাপাশি সাধারণ মানুষের দ্বারপ্রান্তে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার এই নজির পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও সহমর্মিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম