ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২৬,  3:59 PM

news image

এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। রোববার (২০ সেপ্টেম্বর) ভারত ১৯৫ রান করার পর জবাবে মাত্র ৮১ রানেই গুটিয়ে যায় জ্যোতি-শারমিনরা। ফলে ১১৪ রানের জয় নিয়ে ফাইনালে উঠে গেছে ভারত।


এর আগে চলতি মাসেই এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ নারী দল। এশিয়ান গেমসের সেমিফাইনালে সেই হারের জবাব দেওয়ার সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। বড় হারে এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াই থেকেও ছিটকে গেল বাংলাদেশ।


বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার দিলারা আক্তার। এ ছাড়া শারমিন আক্তার করেন ১০ রান এবং সুলতানা খাতুন করেন ১২ রান। শেষ পর্যন্ত ৮১ রানেই অলআউট হয় বাংলাদেশ।



এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৭২ রান। পরে নাহিদা আক্তার ভাঙেন এই জুটি।Geographic Reference


১৯ বলে ৩৭ রান করে স্মৃতি বিদায় নেন। এরপর জি কমলিনিকে ১০ বলে ৩ রানে ফেরান সানজিদা আক্তার মেঘলা। তবে শেফালি ভার্মা এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশের বোলারদের ওপর চাপ ধরে রাখেন। তাকে সঙ্গ দেন অধিনায়ক হারমানপ্রীত কৌর।


৩৩ বলে ৪০ রান করেন হারমানপ্রীত। তার ইনিংসে ছিল ছয়টি চার। তাকে ফেরান রাবেয়া খান। ইনিংসের শেষদিকে রিচা ঘোষকে সাজঘরে ফেরান মারুফা আক্তার।


তবে শেফালি থামেননি। শেষ পর্যন্ত ৪৯ বলে অপরাজিত ১০০ রান করেন তিনি। তার ইনিংসে ছিল তিনটি চার ও নয়টি ছক্কা। এশিয়ান গেমসের নারী ক্রিকেটে এটিই প্রথম শতরান।


শেফালির শতরানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে ভারত। এরপর বাংলাদেশের ইনিংস ৮১ রানে থামিয়ে ১১৪ রানের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম