ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে

মাতুয়াইলে মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুন, ২০২৩,  11:23 AM

news image

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলে মোটরসাইকেল ধাক্কায় জুম্মন আলী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আকাশ (২৪) ও সুমন (৩৫) নামে আরও দুজন আহত হয়েছেন। বুধবার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় একটি ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালে মৃত জুম্মনের বন্ধু মো. রাসেল জানান, তাদের সবার বাসা মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায়। জুম্মন আগে বাস চালক ছিলেন। রাতে তিন বন্ধু মিলে মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় একটি ব্রিজের রেলিংয়ের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেল তাদের ওপর উঠিয়ে দেয়। এতে তিনজন আহত হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক জুম্মনকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম