ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ছে এমবাপের

#

স্পোর্টস ডেস্ক

১৪ মার্চ, ২০২৬,  10:50 AM

news image

কিলিয়ান এমবাপের চোটের ধরণ কিংবা তার মাঠে ফিরতে কতদিন লাগবে, কিছুই এখনও পরিষ্কার করে জানায়নি রিয়াল মাদ্রিদ। তবে তার দলে না থাকার সময় বেড়েই চলেছে। লা লিগায় আজ শনিবার এলচের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে ম্যাচটি। আগের দিন সংবাদ সম্মেলনে দলটির কোচ আলভারো আরবেলোয়া যা বললেন তাতে অন্তত এটা পরিষ্কার যে আসছে ম্যাচে খেলবেন না চলতি মৌসুমে রেয়ালের জার্সিতে ৩৩ ম্যাচে ৩৮ গোল করা এমবাপে। হাঁটুর পুরনো সমস্যায় ভুগছেন এমবাপে। এজন্য খেলতে পারেননি সবশেষ লা লিগায় দুটি ও চ্যাম্পিয়ন্স লিগের দুই ম্যাচে। ইউরোপ সেরার মঞ্চে শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে এগিয়ে আছে রিয়াল; তবে ফিরতি লেগ ইংলিশ ক্লাবটির মাঠে হওয়ায় খুব সতর্ক আরবেলোয়া। তাই সিটির বিপক্ষে ম্যাচেই ফরাসি ফরোয়ার্ডকে খুব করে চান এই স্প্যানিশ কোচ। আরবেলোয়া বলেন, আমি চাই, সে যেন ম্যানচেস্টার সফরের জন্য প্রস্তুত হয়ে ওঠে। আমরা দেখব, পরিস্থিতি কী দাঁড়ায়। (তাকে নিয়ে) আমরা রোববার সিদ্ধান্ত নেব। আশা করি, সে খেলত পারবে। এরপর আমরা ফ্রান্সের সঙ্গে কথা বলব। এমবাপে যতটা রিয়াল মাদ্রিদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক ততটা ফ্রান্সের জন্যও। আর তিন মাস পরেই শুরু হবে বিশ্বকাপ। এই সময় জাতীয় দলের হয়ে ৫৫ গোল করা ফরোয়ার্ড এবং ২০১৮ বিশ্বকাপ জয়ের নায়কদের একজনের চোট বড় দুর্ভাবনার কারণ। ২০২২ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন এমবাপে। ফাইনালেও হ্যাটট্রিক করেছিলেন তিনি; কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম