ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

মাঠেই মারা গেলেন গোলরক্ষক

#

স্পোর্টস ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২৩,  11:57 AM

news image

ফুটবল খেলতে গিয়ে নানা সময় দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন অনেক খেলোয়াড়। এবার সেই তালিকায় যোগ হলো বেলজিয়ামের আঞ্চলিক লিগের ক্লাব উইনকেল স্পোর্ট বিয়ের গোলরক্ষক আরনে এসপিল। রোববার বেলজিয়ামের সংবাদমাধ্যম ভিআরটি নিউজের বরাত দিয়ে ব্রাজিলের সংবাদমাধ্যম ল্যান্স জানিয়েছে, পেনাল্টি ঠেকিয়ে মাঠেই জ্ঞান হারান এসপিল। মেডিকেল টিম আধাঘণ্টার মতো চেষ্টা করেও তার জ্ঞান ফেরাতে পারেনি। ২৫ বছর বয়সী এসপিল শনিবার এসকে ওয়েস্ট্রোজেবেকার বিপক্ষে ম্যাচে পেনাল্টি ঠেকিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পায় ওয়েস্ট্রোজেবেকার।

পেনাল্টি ঠেকিয়ে অচেতন এসপিল আর ফিরে আসেননি। এ বিষয়ে উইনকেল স্পোর্টের সহকারী কোচ ডেয়েরচিনের জানান, ‘তখন খেলা চলছিল। এসপিল ক্ষিপ্রগতিতে বল ধরার পরই অচেতন হয়ে যায়। এটি খুবই মর্মান্তিক। তার মৃত্যু ঠিক কী কারণে হয়েছে, তা জানতে ময়নাতদন্ত করা হবে।’ এসপিলের মৃত্যুর বিষয়ে উইনকেল স্পোর্টের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে লেখা হয়েছে, ‘হুট করেই গোলরক্ষক আরনে এসপিলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আরনের পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা।’  ফুটবল মাঠে মৃত্যুর ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০০৩ সালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ক্যামেরুনের খেলোয়াড় মার্ক ভিভিয়ান ফো। ২০১৪ সালে প্রতিপক্ষের আঘাতে মাঠে মারা যান ইন্দোনশিয়ার প্রিমিয়ার লিগে খেলা পেরসিরাজার ফরোয়ার্ড আকলি ফাইরুজ। এ ছাড়া নানা সময়ে অনেক ফুটবলারই মারা যান ফুটবলে মাঠে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম