ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

মাঠেই ধূমপান করছেন শেহজাদ!

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ ফেব্রুয়ারি, ২০২২,  8:39 PM

news image

খেলোয়াড়রা তরুণদের কাছে অনুকরণীয় নিঃসন্দেহে। তাদের কাছ থেকে শেখার আছে অনেক কিছুই। তবে আপনার কোনও প্রিয় ক্রিকেটারকে যদি মাঠেই ধূমপান করতে দেখেন তবে কী মনে হবে আপনার? তেমনই এক কাণ্ড ঘটিয়েছেন মিনিস্টার ঢাকার উইকেট রক্ষক ও ওপেনার মোহাম্মাদ শাহাজাদ। বৃষ্টির কারণে মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচটি শুরু হতে বিলম্ব হচ্ছে। এই সময়ে দুই দলের ক্রিকেটারদের কেউ ব্যাটিং অনুশীলন, কেউ বা ফুটবল নিয়ে গা গরমে ব্যস্ত ছিলেন। তবে শাহাজাদ ছিলেন অন্যদের থেকে আলাদা। ড্রেসিং রুমের সামনে দাঁড়িয়ে জাতীয় দলের দুই সতীর্থ ফজল হক ফারুকি ও কারিম জানাতের সঙ্গে আড্ডা দিতে দিতে ধূমপান করছিলেন।

এ সময় শাহাজাদকে ধূমপান থেকে বিরত থাকতে ইশারা করতে দেখা যায় দলের কোচ মিজানুর রহমান বাবুল ও তামিম ইকবালকে। এই সময়ে ক্যামেরার উপস্থিতি টের পেয়ে ঢাকার সতীর্থ ফজল ফারুকিকে দেখা যায় শাহাজাদকে ড্রেসিং রুমের দিকে টেনে নিয়ে যেতে। যদিও মাঠের ভেতর এমন কিছু করা কখনোই আইন সম্মত নয়। তবে শাহাজাদকে টেনে ড্রেসিংরুমের দিকে নেয়ার সময় যে তিনি বেশ বিরক্ত হচ্ছিলেন সেটা দূর থেকেই বোঝা যাচ্ছিল। শাহাজাদের ধূমপান ইস্যুতে বিপিএলের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রকিবুল হাসান বলেছেন, ‘এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না সামাজিক দৃষ্টিকোণ থেকে। তাছাড়া সে একজন ক্রিকেটার, তার থেকে শেখার আছে তরুণদের। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম