ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে স্বাগত জানাল পুরো সংসদ নতুন পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের বাড়তে পারে যেসব সুবিধা জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে

মাছ ধরতে গিয়ে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১০ ফেব্রুয়ারি, ২০২৪,  2:15 PM

news image

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় রাতে মাছ ধরতে গিয়ে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুজন হলেন উপজেলার উড়িবুনিয়া গ্রামের দিনমজুর আয়নাল হক মিয়ার ছেলে মো. নাদিম (২৪) ও মো. ইমাম (২০)। বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মো. নাদিম ও মো. ইমাম বাড়ি থেকে মাছ ধরার জন্য বের হন। এরপর রাতে তারা আর বাড়ি ফেরেননি। সকালে উড়িবুনিয়া গ্রামের খালের পাড়ের একটি ধানখেতে দুই ভাইয়ের লাশ দেখতে পান এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, উড়িবুনিয়া গ্রামের রিপন মিয়া নামের এক ব্যক্তি ধানখেতে ইঁদুরের উৎপাত থেকে রক্ষা পেতে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন। রাতে ধানখেতের পাশের খালে মাছ ধরতে গিয়ে নাদিম ও ইমাম অসাবধানতাবশত ওই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। আয়নাল হক বলেন, গতকাল রাতে তার দুই ছেলে মাছ ধরার জন্য বের হন। রাতে বাড়ি না ফেরায় আশপাশে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। সকালে লোকজনের কাছে ধানখেতে লাশ পড়ে থাকার খবর পান। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ধানখেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ তৈরি অপরাধ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম