ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ দেশে টানা দ্বিতীয় দফায় কমল স্বর্ণের দাম মুদি দোকান ভ্যাটের আওতায় আনা উচিত হবে না: রিজভী রায়পুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা শিবচরে ভাইয়ের ঘুষিতে ভাই নিহত জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মাগুরায় সড়কে দুই র‍্যাব সদস্যসহ ৩ জন নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৯ ডিসেম্বর, ২০২২,  10:42 AM

news image

মাগুরা সদরের রাউতরা এলাকায় সড়ক দুর্ঘটনায় র‍্যাবের দুই সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৯ ডিসেম্বর) ভোর ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, র‍্যাব-৬ এর সদস্য আনিসুর রহমান ও ফারুক এবং পিকআপচালক মহিদুল। আহত র‌্যাব সদস্যের নাম নাজমুল। র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ জানান, র‌্যাবের কাছে তথ্য ছিল পিকআপে বিপুল পরিমাণ ফেনসিডিল যাচ্ছে। এ কারণে শুক্রবার ভোরে আমাদের ক্যাম্পের সামনে সিগন্যাল দিলে পিকআপটি তা মানেনি। এ সময় আমাদের সদস্যরা তাদের ধরার চেষ্টা করে। তিনি আরও জানান, যখন তাদের গাড়িটি ওভারটেক করতে যায়, তখন তারা গাড়ি দিয়ে র‍্যাবের গাড়ির ডানপাশে আঘাত করে। এ সময় দুটি গাড়িই রাস্তার পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য নিহত হন। গুরুতর র‍্যাব সদস্য নাজমুলকে ঢাকার সিএমএইচে নেওয়া হয়েছে। তবে তাদের পিকআপচালক মারা যান। এ সময় গাড়ি থেকে এক থেকে দেড় হাজার ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম