ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

মাগুরায় বৃদ্ধকে গলা কেটে হত্যা, যুবক আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জুলাই, ২০২৫,  4:46 PM

news image

মাগুরা শহরের ঋষি পাড়া ছায়া বিথী সড়কে ভজন কুমার বিশ্বাস (৬০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ভজন কুমার বিশ্বাস স্থানীয় সেলিম রেজার বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার পরপরই মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আবির (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার ঘর থেকে একটি রক্তমাখা ছুরিও উদ্ধার করা হয়েছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, “রাত সাড়ে ১০টার কিছু পর আমরা ঘটনাস্থলে পৌঁছে গলাকাটা মরদেহ উদ্ধার করি। পরে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলতে গিয়ে আবিরকে সন্দেহ হলে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার ঘর তল্লাশি করে একটি রক্তমাখা ছুরি পাওয়া গেছে।” নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম