ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

মাগুরায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

১৮ নভেম্বর, ২০২৫,  11:13 AM

news image

সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। মহম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল হোসেন মৃধা বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মহাম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজের পাশে গ্রামীণ ব্যাংকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ব্যাংকে থাকা প্রয়োজনীয় কাগজ ও আসবাবপত্র পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও তদন্ত  চলছে।  গ্রামীণ ব্যাংক মহম্মদপুর শাখার ম্যানেজার সোহানা সুলতানা বলেন, কে বা কারা জানালা দিয়ে পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংক অফিসে অগুন দেয়। এতে অফিসে থাকা কিছু কাগজপত্র ও আসববাবপত্র পুড়ে যায়।  তিনি আরও বলেন, বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পারবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে গ্রামীণ ব্যাংকে আগুন নিয়ন্ত্রণে আসে।  তিনি আরও বলেন, তবে কে বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। এ ছাড়া ব্যাংকে কি পরিমাণ ক্ষতি হয়েছে এখনও নিরূপণ করা যায়নি। তদন্ত করে ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণ করা হবে। ওসি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম