ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা বাসের অগ্রিম টিকিটের জন্য গাবতলীতে উপচেপড়া ভিড় এক মাসের জন‍্য ভিসার মেয়াদ বাড়ালো কাতার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বুধবার, দেশে কখন কোথায় দেখা যাবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল বাহরাইনে ইরানের হামলায় মার্কিন বিমান ঘাঁটি ধ্বংস একদিনের ব্যবধানে ফের সোনার দামে বড় লাফ কক্সবাজারে ওসি ছমি উদ্দিনের নেতৃত্বে অভিযানে ২টি দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ

মাউশির ডিজিকে আল্টিমেটাম

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২৪,  11:22 AM

news image

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পদত্যাগের হিড়িক লেগেছে সরকারি দপ্তরগুলোতে। ব্যতিক্রম শুধু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক, অধিদপ্তরের মাধ্যমিকসহ বিভিন্ন উইংয়ের পরিচালকরা। তারা এখনও আছেন বহাল তবিয়তে। এবার তাদেরও পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। ঘোষিত আল্টিমেটাম অনুযায়ী, বুধবারের (২১ আগস্ট) মধ্যে মাউশির মহাপরিচালক নেহাল আহমেদ ও অন্যান্য পরিচালকরা পদত্যাগ না করলে বৃহস্পতিবার (২২ আগস্ট) অধিদপ্তর ঘেরাও করবেন বলে জানিয়েছেন তিনি। নেহাল আহমেদ সম্পর্কে সেলিম ভূঁইয়া বলেন, তিনি সরকারের মহাপরিচালক নন, আওয়ামী লীগের মহাপরিচালক ছিলেন। তাই স্বৈরাচার পতনের পর তাদের কোনো দোসর এখানে থাকতে পারে না। তার স্বেচ্ছায় চলে যাওয়া উচিত ছিল। কিন্তু তিনি সেটি করেনি। তাই তার পদত্যাগের দাবিতে আল্টিমেটাম দিলাম। তিনি জানান, শুধু নেহাল আহমেদ না, বেঁধে দেওয়া সময়ের মধ্যে অধিদপ্তরের মাধ্যমিকসহ বিভিন্ন উইংয়ের পরিচালকরা স্বেচ্ছায় পদত্যাগ না করলে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের পক্ষ থেকে পরের দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার মাউশি ঘেরাও করা হবে। অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, আজকের মধ্যে দুর্নীতিবাজ এসব কর্মকর্তারা পদত্যাগ না করলে অধিদপ্তর ঘেরাও করা হবে। শিক্ষা প্রশাসনে শিক্ষক-কর্মচারীদের প্রাপ্যতা নিশ্চিত করতে এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের অতিসত্বর পদত্যাগ করা জরুরি। আগের সরকারের লেজুড়বৃত্তি করা এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের অবশ্যই পদত্যাগ করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম