ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

মহেশপুর সীমান্ত থেকে আটক ১৬

#

নিজস্ব প্রতিনিধি

২৯ মে, ২০২৫,  10:33 AM

news image

অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ১৬ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে তিনজন নারী ও পাঁচ শিশু রয়েছে।  বুধবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলামের এ তথ্য জানান।  আটককৃতরা হলেন- সাতক্ষীরার দেবহাটা থানার সাংবেড়িয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (২৯), একই জেলার কলারোয়া থানার ঝাপাঘাটা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শরিফুল ইসলাম (৩৮), একই জেলার আশাশুনি থানার বসুখালী গ্রামের আব্দুস সবুরের ছেলে আবুল হাসান (২৩), নড়াইলের কালিয়া থানার হাড়িভাঙা গ্রামের আনার মিয়ার ছেলে ওমর ফারুক (২২), কক্সবাজারের টেকনাফ থানার ছোট হাবিবপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে তৈয়ব (৩৮), একই থানার কুচুবুনিয়া গ্রামের আবু হাসেমের ছেলে রাশেদ (২৪), রাশেদের ভাই মো. হারুণ (২৭) ও চট্টগ্রামের মহেশখালী থানার আদর্শগ্রামের ফরিদ আলমের ছেলে সাদ্দাম হোসেন (২৮)। বিজিবি জানায়, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্ত বাঘাডাঙ্গা, খোসালপুর ও বেনীপুর বিওপির পৃথক অভিযানে ১৬ জনকে আটক করা হয়। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে ও বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করে। পরে বিজিবি তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৩ জন নারী ও ৫ জন শিশু। আটককৃতদের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর থানায় সোপর্দ করেছে বিজিবি। এদিকে মাধবখালী, বাঘাডাঙ্গা ও উথুলী বিওপির পৃথক মাদকবিরোধী অভিযানে ১৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। এছাড়া মাটিলা বিওপির পৃথক অভিযানে ৬৫০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়েছে। মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মামলা দায়েরের মাধ্যমে আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম