ঢাকা ১২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয়: প্রধানমন্ত্রী আজ থেকে যে ৭ ফিলিং স্টেশনে ফুয়েল পাসে মিলবে তেল হাম-রুবেলা প্রতিরোধে ডিএনসিসির জরুরি টিকাদান ক্যাম্পেইন শুরু শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু অনলাইন ক্লাস দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু আজ শপথ নেবেন নবনির্বাচিত ২ সংসদ সদস্য ভারতে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১৩ ব্যর্থ বৈঠক শেষে দুই পক্ষকে যে বার্তা দিলো পাকিস্তান বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

মহেশপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০১ জানুয়ারি, ২০২৪,  4:49 PM

news image

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ এলাকায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (১ জানুয়ারি) সকালে গুড়দাহ দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের নিয়ামত আলীর ছেলে লিয়াকত আলী (২৫) ও শ্যামকুড় গ্রামের হাফিজুর রহমানের ছেলে রিয়াদ হোসেন (১৬)। আহতরা হলেন- পদ্মপুকুর পশ্চিমপাড়ার খায়রুল ইসলামের ছেলে জিহাদ হোসেন (১৮) ও আবু বকরের ছেলে সবুজ হোসেন (১৭)। স্থানীয় বাসিন্দা খালিদ বিন আসাদ হৃদয় জানান, মোটরসাইকেলে লিয়াকত আলী গুড়দাহ বাজার থেকে জীবননগর যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও দুইজন। আহতদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মহেশপুরের দত্তনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আশিষ দাস গণমাধ্যমকে বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম