ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

মহেশখালীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

২৪ আগস্ট, ২০২৫,  7:53 PM

news image

কক্সবাজারের মহেশখালীতে তোফায়েল আহমেদ নামে এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার কালারমারছড়া বাজারের দক্ষিণে বাঁশডোয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার হয়। এর আগে, গতকাল শনিবার রাতে একই এলাকায় তার একটি চিংড়ির ঘেরে হামলা চালিয়ে তাকে অপহরণ করা হয়েছিল। নিহত তোফায়েল আহমেদ উপজেলার কালারমারছড়ার মো. শাহ ঘোনা গ্রামের ছিদ্দিক আহমেদের ছেলে। তাকে খুনের পাশাপাশি হামলা চালিয়ে তার চিংড়ি ঘেরের মাছও লুটপাট করার অভিযোগ উঠেছে। নিহতের বড় ভাই সরওয়ার আজম ছিদ্দিক বলেন, গতকাল রাতে স্থানীয় কিছু দুর্বৃত্ত তোফায়েলের চিংড়ি ঘেরে হামলা চালায়। এ সময় চিংড়ি ঘেরে নিয়োজিত শ্রমিকদের মারধর করে কয়েক লাখ টাকার মাছ লুট করা হয়। একপর্যায়ে তার ভাই তোফায়েলকে অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে যায় হামলাকারীরা। সেখানে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলি করে তোফায়েলকে হত্যা করা হয়েছে। পরে ভোরে লাশ ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে এলাকায় অভিযান চালানো হচ্ছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম