ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলন শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২২,  3:51 PM

news image

আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন শুরু হয়েছে। বেলা তিনটায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ সম্মেলন শুরু হয়। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলা তিনটায় আনুষ্ঠানিকভাবে এই সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। সম্মেলনকে ঘিরে উৎসবে আমেজ বিরাজ করছে সোহরাওয়ার্দী উদ্যানে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্মেলনস্থলে প্রবেশ করছেন। সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা ছেয়ে গেছে ব্যানার-প্ল্যাকার্ড ও ফেস্টুনে। প্রায় ৫ বছর পর অনুষ্ঠেয় এ সম্মেলনে সারাদেশ থেকে আসা সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কাউন্সিলর ও ডেলিগেটরা অংশ নেবেন। ২০১৭ সালের ৪ মার্চ সংগঠনটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম